
নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে এবার সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তার ৪৮ ঘণ্টা আগে ওই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদল করেছে নির্বাচন কমিশন।
নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে অখিলেশ সিংকে। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক হিসেবে হিতেশ চৌধুরিকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটের ৪৮ ঘণ্টা আগে তাকে সরিয়ে দিল কমিশনই। ২০২৬-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র কর।
তিনি ১৭ তারিখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ের টিকিট পেয়েছেন।






