সিইও দফতরে ধর্নায় ৪৮ ঘণ্টার মধ্যে সিপি-র রিপোর্ট চাইল কমিশন

0
68
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সিইও দফতরের ভিতরে কিভাবে ধর্না, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ওই চিঠিতে দফতরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে।
তাঁদের বাড়ি, যাতায়াতের পথেও নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। চিঠির পর কী পদক্ষেপ করা হয়েছে তা ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মাত্রাতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সোমবার থেকে রাতভর বিক্ষোভ, সিইও দফতরের ভিতরে ধর্না বসেন তৃণমূলপন্থী বিএলওরা। বিক্ষোভকারীরা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে ধর্না চালিয়ে যান। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে ১৩ জন রাতভর সিইও দফতরে অবস্থানে বসে থাকেন। যদিও বিক্ষোভকারীদের অধিকাংশই বিএলও নন। শেষপর্যন্ত ৩০ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধেয় সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুরুলিয়ার ৩ বিএলও।
বাকিরা সিইও-র কাছে দাবিপত্র দিয়েছেন। রাতভর ধর্নায় সিইও দফতরের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।