
শুভেন্দু অধিকারীর নমিনেশন জমার সময় স্লোগান, সিইও দফতরে বিক্ষোভকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারিতে রাত ১২ টার ডেডলাইন বাধল নির্বাচন কমিশন। সিইও অফিসের সামনে গণ্ডগোলের কারণে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং সহ আরও ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে।
স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের অফিসে যেখানে সিইওর দফতর সেখানে দুই কাউন্সিলরের নেতৃত্বে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার অনুরোধ করলেও লাভ হয়নি।
পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর নমিনেশনে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে।
