
এবার মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন।শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানেই নির্বাচন কমিশনের তরফে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর কপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি সবসময়েই স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়মও মেনে চলে বিজেপি। দেশজুড়ে শক্তিশালী নির্বাচনী সিস্টেম গড়ে তোলার জন্য এবং ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকেই সচেষ্ট হতে হবে।উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে ৪ নেতাকে পড়তে হয়েছে কমিশনের তল্লাশির মুখে। সোমবার আচমকাই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালিয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
তারপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগে তল্লাশি চালিয়েছিল নির্বাচন কমিশন।তার আগে সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকেরা।
ছবি সৌজন্যে : এক্স
