
এক লপ্তে ১১ জেলাশাসক এবং ২ ডিইও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ মার্চ ভোট ঘোষণার দিনেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে বদল করে নির্বাচন কমিশন।
এরপর থেকে পুলিশ প্রশাসনে কার্যত খোলনলচে বদলে ফেলছে কমিশন। কলকাতায় পুরো নির্বাচনের দায়িত্ব সামলাবেন দেবেন্দ্রপ্রকাশ সিং। তাঁকে নির্বাচনের কাজে সাহায্য করবেন সন্তোষ পান্ডে, অজয় প্রসাদ, অভিষেক মোদী, অরিন্দম সরকার, বিদিত রাজ বুন্দেশ। কোচবিহারের নতুন জেলাশাসক করা হয়েছে জিতিন যাদবকে। অন্যদিকে জলপাইগুড়ির নতুন জেলাশাসক হয়েছেন সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক বিবেক কুমার। মালদার নতুন জেলাশাসক রজনবীর সিং কাপুর। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক আর অজুন। নদিয়াতে নতুন দায়িত্ব পেয়েছেন শ্রীকান্ত পল্লি। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক হয়েছেন শ্বেতা আগরওয়াল।
কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক হয়েছেন রণধীর কুমার। অন্যদিকে কলকাতা উত্তরের নতুন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।







