
সন্ত্রাসবাদকে মূল থেকে শিকড় বাকড় সহ উপরে ফেলাই অঙ্গীকার। দিল্লিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, ভারতও একমত যে ক্রমবর্ধমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন, এবং সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করা উভয় দেশেরই অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেছেন, অস্ট্রিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নতুন প্রাণ সঞ্চার করবে। সমগ্র বিশ্বের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করতে অস্ট্রিয়ার দক্ষতার সঙ্গে ভারতের গতি ও পরিধিকে একত্রিত করব।
প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম এবং বায়োটেকনোলজিতে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা হবে।







