ভারত-আমেরিকা বাণিজ্য বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ : গোয়েল

0
104
ছবি সৌজন্যে : এক্স

ভারত ও আমেরিকা বাণিজ্য সম্প্রসারণের জন্য সমান প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।

তিনি বলেছেন, শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির প্রথম কিস্তি শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। ভারতকে তার স্বার্থ রক্ষা করতে হবে এবং সংবেদনশীলতা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে।

গোয়েল বলেছেন, আমেরিকা ভারতকে বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখেন। তিনি বলেছেন, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করতে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যখন চুক্তিটি ন্যায্য, ন্যায়সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ হবে, তখন সুসংবাদ শুনতে পাওয়া যাবে।