মালদা-শিলিগুড়িতে ফুল-মিষ্টি, ঠনঠনিয়ায় মিছিলে সংখ্যালঘুরা

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি, মিষ্টিবিলি সংখ্যালঘুদের। রবিবার সকালে সম্প্রীতির ছবি মালদায়। মালদা শহরে অস্ত্রহাতে, ডিজে বাজিয়ে মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদ।
হাতে গেরুয়া ধ্বজা, জয় শ্রীরাম ধ্বনি ওঠে। ওই মিছিলে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। যে রাস্তা দিয়ে মিছিল এগোয় সেখানে বিরাট মালা তৈরি করা হয়েছিল। যা দেখতে ছিল ভারতের মানচিত্র। শোভাযাত্রা এগোনোর সঙ্গে সঙ্গেই পুষ্পবৃষ্টি শুরু করেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। মিছিলে ভক্তদের দিকে এগিয়ে দেওয়া হয় জলের বোতল। বিলি করা হয় মিষ্টি। একে অপরকে আলিঙ্গনও করতে দেখা যায়। দুই ধর্মালম্বী মানুষজনকে বলতে শোনা গিয়েছে এটাই সম্প্রীতির ভারতবর্ষ। কার্যত একই ছবি শিলিগুড়িতে। রবিবার সকালে শিলিগুড়ির হিলকার্ট রোডে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রামনবমীর মিছিলে ফুল ছিটিয়ে স্বাগত জানায় সংখ্যালঘুরা। ভক্তদের এগিয়ে দেন জলের বোতল।
অন্যদিকে কলকাতার ঠনঠনিয়ায় তৃণমূলের রামনবমীর মিছিলে সম্প্রীতির ছবি। ঠনঠনিয়া থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দ-র বাড়ি পর্যন্ত রামনবমীর মিছিলে ছিলেন সংখ্যালঘুরা।