
শক্তিশালী বাংলাদেশ’কে গড়ে তুলতে হলে সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, আগামীর বাংলাদেশ বদলাতে পারে একমাত্র যোগ্য নেতৃত্বই।
আর তারজন্য শিক্ষিত ছাত্র-যুব সমাজকে সামনে এগিয়ে আসতে হবে। তারেকের মন্তব্য, ছাত্রদের নিজেদের মেধা-মননে, জ্ঞান-বিজ্ঞানে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষে বিএনপি মানবিক রাজনীতি গড়ে তুলতে চায়। কর্মসংস্থানের রাজনীতি করতে চায়। নিরাপদ দেশের রাজনীতি করতে চায়। সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, এটি জরুরি নয়।
নিজেকে যোগ্য করে গড়ে তোলাই জরুরি। সব সেক্টরে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। জেল-জুলুমের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ অনেকে নিহত হয়েছেন।
