
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে। একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ধর্মীয় রাজনীতির অভিযোগে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তাঁর দাবি, মানুষের উন্নয়ন প্রশাসনের প্রধান কাজ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দির নির্মাণ নিয়ে একই সারিতে বসিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এদিকে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেলে এক নতুন দিঘার সূচনা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের দিনই মুর্শিদাবাদে বিজেপির ১ টি মন্দির পুনর্নির্মাণ ও সংস্কারের কাজকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।
সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে সরাসরি হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী বলে আক্রমণ করেছেন কুণাল।





