
বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগ।
বাংলদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ ৬২ জনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে নিহত আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত সংখ্যালঘু এবং পুলিশের নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, এই মর্মে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য-প্রমাণ জমা করে অভিযোগ দায়ের করেছেন।এই মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব) শাখাওয়াত হোসেন, সৈয়দা রিজওয়ানা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, মাহিন সরকার, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার-সহ ৬২ জন।সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের করেছেন।
তবে এই ধরনের আরও ১৫ হাজার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করার জন্য প্রস্তুতি চলছে।
ছবি সৌজন্যে : এক্স
