
ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও এক বিধবা মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করছেন তৃণমলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে কুলপির ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ৪৫ বছরের এক মহিলা।
জানা যাচ্ছে, কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারা বৈদ্য গ্রামের প্রাক্তন সদস্য এবং ওই গ্রামের বর্তমান তৃণমূল সদস্যের দাদা অভিযুক্ত শামসুদ্দিন মোল্লা-এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ইতিমধ্যেই অভিযোগকারীনির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আদালতে।
অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এবিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টু শব্দটিও করা হয়নি।









