নার্সিং পড়ুয়াদের হেনস্থার নালিশ আখতার আলি-র  

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব
স্বাস্থ্য দফতরে নার্সিং পড়ুয়াদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বলে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার আখতার আলি।
তিনি বলেছেন, আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তাই সন্দীপ ঘোষ সহ ৫ জন অভিযুক্ত জেলে। রাজ্য এদের বিরুদ্ধে এনওসি দিচ্ছে না। তাই সিবিআই চার্জশিট দিতে পারছে না। তাঁর কথায়, স্বাস্থ্য দফতরে দুর্নীতি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কোনও উকিল বিনা পয়সায় তাঁর পাশে দাঁড়ালে তিনি লড়াই করতে রাজি আছেন। তিনি কোনও রাজনৈতিক দলে যেতে রাজি নন। স্বাস্থ্য দফতরে যেসব মহিলা নির্যাতিতা হচ্ছেন, তাঁরা যোগাযোগ করুক। তিনি তাঁদের হয়ে লড়াই করবেন। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর আগেই আর জি করের দুর্নীতি নিয়ে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার আখতার আলি।
এদিকে, সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযান করেছেন যৌথ সংগ্রামী সংগঠন। মঙ্গলবার আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করলে, পুলিশ তাদের  হটিয়ে দেয়।