লোকসভায় রাহুলের মাইক বন্ধের অভিযোগ 

0
156
Complaints about Rahuls microphone being turned off in the Lok Sabha
Complaints about Rahuls microphone being turned off in the Lok Sabha
লোকসভায় নিট ইস্যুতে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে।শুক্রবার নিট ইস্যুতে উত্তাল হয়েছে লোকসভা।
এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিরোধীরা চাইছিল দেশের যুবসমাজের উদ্দেশে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা যাক। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেটা চায়নি।এরপরেই নিট নিয়ে বলতে গেলে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছে কংগ্রেস।সংসদের মধ্যে একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসের অভিযোগ, নিট ইস্যু নিয়ে মুখে কলুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে আওয়াজ তুলতে গেলে তাঁর মাইক বন্ধ করে তরুণদের কণ্ঠ দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে যে নিট-কে কেন্দ্র করে তা নিয়ে সংসদে আলোচনা করুক সরকার পক্ষ, সেই দাবিতে সরব হয়েছে বিরোধী ইন্ডিয়া জোট।