
আবারও বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বিজিপি-র বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগরে। গ্রামবাসীদের অভিযোগ রোঙ্গিাদের ভারতে ঢোকানোর চেষ্টা চলছে।
ওপারে বিজিবি রোহিঙ্গাদের জড়ো করেছে। তাঁর কাঁটাতারের বেড়া দিতে বারবার বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বৈষ্ণবনগরের শুকদেবপুরে যে উত্তেজনা ছড়িয়েছিল তাঁর রেশ বৃহস্পতিবারও রয়েছে। দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়ে কোনও সুরাহা হয়নি। আবারও বিজিবি-র বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। যার ফলে বন্ধ হয়ে যায় কাঁটাতার দেওয়ার কাজ। বাংলাদেশের নাগরিকরাও বেড়া দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই পেট্রাপোল-বেনাপোল সীমান্তে বিএসএফ এবং বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে। গ্রামবাসীদের আরও অভিযোগ শুকদেবপুরে ১০০ মিটার এলাকা কাঁটাতার না থাকার সুযোগে রাতের অন্ধকারে অনুপ্রবেশের ঘটনা আরও বেড়েছে। রাতের অন্ধকারে ফসল কেটে নিয়েও যাওয়া হয় বলে অভিযোগ।
গ্রামবাসীরা জানিয়েছেন তাঁরা বিএসএফের সঙ্গে রয়েছে। কোনওভাবে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হতে দেবেন না।






