শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ, উত্তেজনা কলকাতা বিমানবন্দরে

0
204
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কুয়াশার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

তাঁদের অভিযোগ ভোর ৫ টা ৫৫ মিনিটে এসজি ১৩০ কলকাতা থেকে দিল্লিগামী বিমানের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানানো হয়, ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। বিকল্প বিমানের ব্যবস্থা না করেই সংস্থার কর্মীদের তরফে শুধুমাত্র ভাড়ার টাকা রিফান্ডের আশ্বাস দেওয়া হয়। এরপরই সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা।

আগে বাতিলের কথা কেন জানানো হল না সেবিষয়ে প্রশ্ন করেন তাঁরা। এনিয়ে স্পাইস জেট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।