দিল্লির দূষণ : পাঞ্জাব-হরিয়ানাকে ভর্ৎসনা কোর্টের 

0
147

দিল্লির দূষণ সংক্রান্ত মামলায় পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। গত বছর নভেম্বরে শস্যের গোড়া পোড়ানো নিয়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যগুলিকে চরম হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এরপরেও নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ। উলটে উভয় রাজ্যেই শস্যের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় বিচারপতি এ এস ওকা বলেছেন, আদালত দেখেছে যে হরিয়ানার হলফনামায় অনেক কিছু মানা হয়নি। পর্ষদকে ১৪ ধারার অধীনে রাজ্যের আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিবৃতি দেবে পর্ষদ। আদালতে নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন মুখ্যসচিব। আদালতের নির্দেশ লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট পর্যদেরও সমালোচনা করেছে আদালত। ক্ষোভপ্রকাশ করে বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ১০ জুন যে নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট, তার একটিও কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়নি।

সমস্ত পদক্ষেপ সরকারি কাগজে আটকে। এই বিষয়ে জবাবদিহি চেয়ে ২৩ অক্টোবর হরিয়ানার মুখ্যসচিবকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

ছবি : সংগৃহীত