গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পার্থের মামলায় চার্জ গঠনে জটিলতা

    পার্থের মামলায় চার্জ গঠনে জটিলতা

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিক্ষক নিয়োগকাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে নতুন করে আবেদন করতে চলেছেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষেরা। এর ফলে চার্জ গঠনের প্রক্রিয়া আপাতত জটিল হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
    আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু করে এই মামলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। কিন্তু সেই প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরি হল সোমবার। কারণ, মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছেন অভিযুক্তেরা। সোমবার কলকাতার বিচার ভবনে নিয়োগকাণ্ডে ইডির মামলার শুনানি ছিল। চার্জ গঠন উপলক্ষে আদালতে সশরীরে উপস্থিত হয়েছেন পার্থ, কালীঘাটের কাকু, অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। আদালত কক্ষে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। এ ছাড়া, একটি রিয়েল এস্টেট সংস্থার তিন কর্মী-সহ আরও দু’জন এই মামলা থেকে অব্যাহতি চাইতে পারেন। কুন্তলের দাবি, তাঁর বিরুদ্ধে তদন্তের শুরুতে যে চার্জশিট ইডি দিয়েছিল, তার সঙ্গে কিছু দিন আগে দেওয়া শেষ চার্জশিটের মিল নেই।
    নিয়োগ মামলায় ইডির দেওয়া ১০ হাজার পাতার নথি পড়ার সময় পাননি বলেও আদালতে জানিয়েছেন কেউ কেউ।রিয়েল এস্টেট সংস্থার তিন কর্মী আদালতে জানান, সমস্ত নথি পড়ার সময় তাঁরা পাননি।