
স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে গুগল। হাওয়াইয়ে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ালকমের সহায়তায় নতুন এই উদ্যোগের কথা প্রকাশ করা হয়।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এটি অ্যান্ড্রয়েডচালিত কম্পিউটার বাজারে বড় ধাপ হিসেবে ধরা যেতে পারে।গুগলের ডিভাইস ও সার্ভিসেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ বলেছেন,এতদিন স্মার্টফোন ও কম্পিউটারের জন্য আলাদা সিস্টেম তৈরি করা হতো। এখন আমরা কোয়ালকমের সঙ্গে মিলিত হয়ে এমন একটি অভিন্ন প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছি, যা সব ধরনের ডিভাইসে কার্যকর হবে।কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন বলেছেন, তিনি এটি ব্যবহার করেছেন, অসাধারণ অভিজ্ঞতা।এটি মোবাইল ও কম্পিউটারের মধ্যে বহুদিনের প্রত্যাশিত সংযোগ ঘটাচ্ছে, এবং তিনি নিজেও এটি ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।উল্লেখ্য,গুগল কেবল অ্যান্ড্রয়েডের পরিধি বাড়াচ্ছে না, তারা কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা,এ্আই প্রযুক্তিও অ্যাড করার কাজ করছে।
রিক অস্টারলোহ জানিয়েছেন তাঁরা তাঁদের পূর্ণাঙ্গ এআই সক্ষমতা কাজে লাগাচ্ছেন, যা অ্যান্ড্রয়েডকে সব ধরনের কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য করবে। এর আগে,গত বছর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছিল, গুগল ক্রোম ওএস এবং অ্যান্ড্রয়েডকে একীভূত করার একটি প্রকল্প হাতে নিয়েছে।








