গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International কম্পিউটার সায়েন্স মাস্টার্স, নাসাতেও ছিলেন! 

    কম্পিউটার সায়েন্স মাস্টার্স, নাসাতেও ছিলেন! 

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স
    কম্পিউটার সায়েন্স মাস্টার্স, নাসাতেও ছিলেন! হোয়াইট হাউস গুলিকাণ্ডে অভিযুক্তর পরিচয় প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত থমাস অ্যালেন।
    ৩১ বছর বয়সী এই যুবক ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। একাধিক অস্ত্র ছিল- একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরি। কিন্তু ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে নিরাপত্তা চেকপোস্টে তাকে থামিয়ে দেয় সিক্রেট সার্ভিস। এরপরই গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনী ও অভিযুক্তর মধ্যে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্তর অতীত ও ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শিক্ষা ও পেশাগত জীবন নিয়েও তদন্ত চলছে। এদিকে অনলাইন প্রোফাইল ঘেঁটে জানা গেছে, অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবেও কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে, যদিও এসব তথ্য এখনও নিশ্চিত নয়।
    মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জানান, অ্যালেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হবে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।