কম্পিউটার শিক্ষকের মার, দৃষ্টি হারানোর আশঙ্কা ছাত্রের

0
142
SHYAMNAGAR COMPUTER TEACHER ER MAR (1)
SHYAMNAGAR COMPUTER TEACHER ER MAR (1)

কম্পিউটার শিক্ষকের মারে এক চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছে শ্যামনগরের ক্লাস সেভেনের ছাত্র। পরিবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কম্পিউটার শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়কে।

জানা গিয়েছে পথিকৃৎ দাস নামে ক্লাস সেভেনের ইংলিশ মিডিয়ামের ওই ছাত্র ২ বছর ধরে শ্যামনগরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করত। অভিযোগ ১৪ নভেম্বর শিশু দিবসের দিন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায় কোনও কারণে পথিকৃতের চোখে ডায়েরি দিয়ে আঘাত করেন। এরপর থেকেই বাঁ চোখে ঠিকমত দেখতে পাচ্ছে না পথিকৃৎ। সঙ্গে সঙ্গে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে অপারেশনের পরামর্শ দেন।

এরপরেই তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন হলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরপরেই জগদ্দল থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

ছবি  সৌজন্যে : এক্স