
বাংলাদেশের চট্টগ্রামে গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় আদিবাসীদের গণহত্যার বিষয়টি জেনেভার রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলে উত্থাপন করেছেন বিক্ষুব্ধ চাকমা জনগোষ্ঠীর নেতা সুভাষ চাকমা।
অধিকার ও ঝুঁকি বিশ্লেষণ গ্রুপের পরিচালক সুভাষ চাকমা জানিয়েছেন, গত ২৩ সেপ্টেম্বর গণধর্ষণের শিকার এক আদিবাসী মেয়ের বিচারের দাবিতে লড়াই করা আদিবাসীদের ওপর, বাংলাদেশের সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে তাতে তিনজন আদিবাসীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। তাঁর আরও দাবি, গত এক বছরে বাংলাদেশে ৬৩৭ জন গণপিটুনির শিকার হয়েছেন, ৮৭৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে।
যদিও এর মধ্যে কিছু ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।






