গঙ্গাসাগরে নিজস্ব খরচে কংক্রিটের সেতু : মুখ্যমন্ত্রী

0
142
ছবি সৌজন্যে :ফেসবুক
কেন্দ্রের সাহায্য না পাওয়ায় রাজ্য নিজস্ব খরচেই গঙ্গাসাগরে কংক্রিটের সেতু তৈরি করছে। নিউটাউনে দূর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্থর স্থাপনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, আগামী ২ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে সেতু। কাউকে জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না। মুখ্যমন্ত্রীর দাবি, ১ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হচ্ছে কংক্রিটের সেতু তৈরি করার জন্য। টেন্ডার হয়েছে, টাকাও দেওয়া হয়ে গিয়েছে। আগামী ৫ জানুয়ারি তিনি সেতুর শিলান্যাস করতে যাচ্ছেন। তারপরই কাজ শুরু হয়ে যাবে। এ ছাড়াও, কপিলমুনির আশ্রম, গঙ্গাসাগর মেলায় সরকারের খরচের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তাঁর অভিযোগ, তিনি ১২ বছর ধরে চেষ্টা করেছিলেন, যদি কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেয়। কিন্তু তা হয়নি। তবে, রাজ্যই এখন তৈরি করছে।