গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নিন্দা, বাংলাদেশেরও 

    আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নিন্দা, বাংলাদেশেরও 

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর ভারত সফরের সময়ই এই জঙ্গি হানা ঘটেছে। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দেন ভান্স।

    সেখানেই পর্যটকদের ওপর জঙ্গি হামলার খবর পান ভান্স। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তাঁর স্ত্রী উষা ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। এই কয়েকদিনে ভারত ও এখানাকার মানুষের আতিথেয়তায় তাঁরা অভিভূত বলেও জানিয়েছেন তিনি। এই শোকের আবহে তাঁরা ভারতের পাশে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স। অন্যদিকে, জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরাপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

    সেদেশের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিও জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদন জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।