শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে লেবানন ও ইজরায়েল !

0
21
ছবি সৌজন্যে : এক্স
লেবাননে আপাতত হামলা চালাবে না ইজরায়েল। আমেরিকার মধ্যস্থতায় দু’দেশের দু’দিন ধরে উচ্চপর্যায়ের বৈঠক শেষে আপাতত রফাসূত্র বার হল। দু’দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
তবে বেইরুটের সামনে কয়েকটি শর্তও রেখেছে তেল আভিভ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে হামলা বন্ধ করতে হবে। লিটানি নদী এবং সংলগ্ন এলাকাগুলি থেকে হিজবুল্লার সমস্ত কার্যকলাপ গুটিয়ে ফেলতে হবে। সেই শর্ত মানলেই তবেই যুদ্ধবিরতি থাকবে বলেও ইজরায়েলের তরফে জানানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর অভিযোগ ওঠে ইজরায়েলের বিরুদ্ধে।
তা নিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে ‘বদ্ধ উন্মাদ’ বলেও ভর্ৎসনা করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইরান চুক্তির পথে ট্রাম্পের অন্যতম ‘বাধা’ হয়ে উঠেছে লেবানন সমস্যা। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তিচুক্তির অন্যতম শর্ত, লেবাননে ইজরায়েলের হামলা বন্ধ করতে হবে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে নিশানা করা যাবে না। আগামী ২২ জুন আবার দু’দেশ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখোমুখি বসবে বলে জানিয়েছে আমেরিকা।