দু’-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা

0
768
Monsoon in North Bengal in two three days
Monsoon in North Bengal in two three days

আগামী দু’-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি রয়েছে। এ ছাড়া, উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে ঢুকেছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ অংশে ঢুকে পড়ছে বর্ষা। আগামী দু’-তিন দিনে তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে। সেই উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে।এমনিতে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বার রেমালের কারণে একটু আগেই বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা যত ক্ষণ না ঢুকছে,তত ক্ষণ বলা যাবে না যে, রাজ্যে আগে না পরে আসছে।বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনেক বিষয়ের ভূমিকা রয়েছে।তার মধ্যে এ বছর অন্যতম ভূমিকা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের।উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।সেটি দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে আর্দ্র জলীয় বাষ্প। তার জেরেই উত্তরের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।