
প্রয়াত বিএনপির চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আইনকক্ষ রাজ্যসভা।
বুধবার বাজেট অধিবেশনের প্রথম দিনে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি অধিবেশনেই ভারতের প্রাক্তন সাংসদ এল গনেশন এবং সাংসদ সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা খালেদার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করতেই ঢাকায় এসেছিলেন তিনি।







