
প্রয়াত ধর্মেন্দ্র। ভেন্টিলেশনে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। সোমবার, নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বলিউডের হিম্যান-র প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে এক যুগের অবসান ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ভারতীয় চলচ্চিত্রে ধর্মেন্দর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুর সময় ধর্মেন্দ্রর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। পবনহংস শ্মশানে হয়েছে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। ২৪ নভেম্বরই প্রকাশ্যে এসেছে তাঁর অভিনীত ‘ ইক্কিস ‘ ছবিতে তাঁর চরিত্রের প্রথম ঝলক। সোমবারই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনো দুনিয়া।
জন্মদিনের আগে এই খবর মেনে নিতে পারছে না নায়কের অনুরাগীরা। আগামী মাসের ৮ তারিখে ৯০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল অভিনেতার। জন্মদিনের আগে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতেই তাঁকে নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন অনুরাগীরা। কিন্তু শেষরক্ষা হল না। অন্যদিকে, বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, ধর্মেন্দ্র দেওল যিনি বিজেপির প্রাক্তন সাংসদও ছিলেন, তাঁর মৃত্যুতে দলের সকলেই মর্মাহত।
