
রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে আগামীতে সরকার বদলালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পঙ্কজ দত্ত-র স্মরণে সোমবার রোটারি সদনে খোলা হাওয়া নামে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য রাজ্যের পুলিশমন্ত্রী প্রত্যক্ষ ভাবে দায়ী। সরকার পরিবর্তন হলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কমিশন গঠন করে পঙ্কজ দত্তকে যাঁরা নির্যাতন করেছেন, তাঁদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে। অনুষ্ঠানে ছিলেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ও।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একটি অনুষ্ঠানে পঙ্কজের করা একটি মন্তব্যের সূত্রে বড়তলা থানা তাঁকে ডেকে পাঠিয়ে হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছিল।







