চেতলায় সন্তোষজয়ী ভারতসেরা বাংলা দলকে সংবর্ধনা

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘোড়ার গাড়িতে শহর পরিক্রমা, ব্যান্ড-তাসা বাজিয়ে বরণ। সন্তোষকাপ জয়ী ভারত সেরাদের জমকালো সংবর্ধনা দিয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ক্লাব চেতলা অগ্রণী। শনিবার রাসবিহারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভারত সেরাদের স্বাগত জানানো হয়েছে।

ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলের কোচ সঞ্জয় সেন এবং তাঁর পুরো টিমকে চেতলা অগ্রণী ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন সঞ্জয় সেন তাঁর ছোটবেলা বন্ধু। একসঙ্গে পাড়ায় খেলেছেনও। বন্ধু সঞ্জয় সেন ও তাঁর টিম ভারত সেরা হওয়ায় তিনি উচ্ছ্বসিত। ৮ বছরের খরা কাটিয়ে এবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। ৮ বছরের খরা কাটিয়ে কেরলে হারিয়ে দেশের সেরা হয়েছে বাংলা।

বৃহস্পতিবার সন্তোষজয়ীদের সংবর্ধনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণাও করেছেন। ট্রফিজয়ী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন।