গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওবিসিকে অপমান কংগ্রেসের লক্ষ্য ঃ বিজেপি

    ওবিসিকে অপমান কংগ্রেসের লক্ষ্য ঃ বিজেপি

    0
    393

    ওবিসিকে অপমান করাই কংগ্রেসের একমাত্র লক্ষ। কংগ্রেস নেতা ক্যাপ্টেন অজয় সিং যাদব দল ছাড়ার পরেই এক্সপোস্টে এইভাবেই কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি।

    অজয় সিং যাদবের করা টুইট সহ একাধিক বিষয নিযে একটি ভিডিও করে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে জাতিগণনাকে সামনে রেখে লড়াই করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর একটি ক্লিপিংস দিযে বিজেপির অভিযোগ, কংগ্রেসের মধ্যে থাকা পিছিযে পড়া জাতির নেতাদের অপমান করা হয। তাই বাধ্য হযে অনেকেই কংগ্রেস ছাড়ছেন।

    কংগ্রেস সব থেকে বড় দলিত-ওবিসি বিরোধী দল। জাতি নিযে রাজনীতি করেন রাহুল গান্ধী। কিন্তু দলের অভ্যন্তরে দলিত ও ওবিসি নেতারা সম্মান পান না।

    ছবি  সৌজন্যে : এক্স