
কংগ্রেস উন্নয়ন নয়, বিভাজনে বিশ্বাসী। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজি নগরে এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকার গঠনের জন্য, কংগ্রেস বিভাজনে বিশ্বাস করে, উন্নয়ন নয়। শুরু থেকেই, কংগ্রেস সংরক্ষণের বিরুদ্ধে ছিল। ইন্টারনেটে ভাইরাল হওয়া পুরনো বিজ্ঞাপনগুলি দেখায় যে সংরক্ষণ নিয়ে কংগ্রেসের আসল চিন্তাভাবনা কী। কংগ্রেস দেশ ও যোগ্যতার বিরুদ্ধে সংরক্ষণকে আখ্যা দিয়েছিল। কংগ্রেসের মানসিকতা এবং এজেন্ডা এখনও একই, তাই গত ১০ বছর ধরে ওবিসি থেকে আসা একজন প্রধানমন্ত্রীকে সহ্য করা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কংগ্রেস বলত, সংরক্ষণ দেশের বিরুদ্ধে।
তাই কংগ্রেসের শেহজাদা যখন বিদেশে যান, তিনি খোলাখুলিভাবে দাবি করেন, তার দল সংরক্ষণ বাতিল করবে। নিজেদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে, কংগ্রেস এবং মহা বিকাশ আঘাড়ি এসসি, এসটি এবং ওবিসিকে ছোট জাতিতে ভাগ করার ষড়যন্ত্র করছে।
