সবকা সাথ, সবকা বিকাশে বিশ্বাসী নয় কং : মোদী 

0
331
ছবি সৌজন্যে : এক্স

কংগ্রেসের থেকে সবকা সাথ, সবকা বিকাশ আশা করাই উচিত নয়। রাজ্যসভায় জবাবি ভাষণে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর কথায়, এটা যেমন কংগ্রেসের ধারণার বাইরে, ঠিক তেমনই কংগ্রেস দলের আর্দশের মধ্য়ে পড়ে না। কারণ গোটা দলটাই টিকে আছে পরিবারতন্ত্রের উপর ভিত্তি করে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল সবকা সাথ, সবকা বিকাশ, ২০২৫ সালে রাজ্যসভায় সেই স্লোগানই ফের শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। তিনি বললেন, সবকা সাথ সবকা বিকাশ- বিজেপির কর্তব্য। সেই কারণেই দেশ তিন তিনবার বিজেপিকে সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রীর তোপ, সবার বিকাশের ধারণা কংগ্রেসের রোডম্যাপের সঙ্গে মেলে না কারণ গোটা দলটিই একটি পরিবারের প্রতি উৎসর্গিত।

তোষণ নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের শাসনকালে সর্বত্র তোষণনীতি বিরাজ করতো বলে তাঁর দাবি।