চিনে ভারত নিয়ে ইউনূসের মন্তব্যের বিরোধীতায় কংগ্রেস-বিজেপি

0
129
ছবি সৌজন্যে : এক্স
চিন সফরে গিয়ে  উত্তর-পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস মন্তব্যে প্রবল ক্ষুব্ধ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ইউনূস বলেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলের সাত বোন বলে উল্লেখিত রাজ্যগুলির কাছে ভারত মহাসাগরীয় এলাকায় বাংলাদেশ হল একমাত্র নিয়ন্ত্রক দেশ। কারণ, এই সাত রাজ্যই চারদিক থেকে স্থলভাগবেষ্টিত।
বাংলাদেশের সাহায্য ছাড়া মহাসাগরীয় এলাকায় সোজা রাস্তায় যাওয়ার কোনও উপায় নেই। হিমন্ত বিশ্ব শর্মা ইউনূসের মন্তব্যকে আপত্তিজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, ইউনূসের এ জাতীয় উস্কানিমূলক মন্তব্য হালকাভাবে নিলে চলবে না।
চিনে গিয়ে কমিউনিস্ট প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোট ৯টি চুক্তি সই করেছেন ইউনূস। অন্যদিকে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা জানিয়েছেন, বাংলাদেশ চিনকে ডেকে এনে ভারতকে ঘিরে ধরার বিপজ্জনক খেলা খেলতে চাইছে। কেন্দ্রের এই মুহূর্তে সতর্ক হওয়া উচিত।