গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রাক্তনের পুত্রের

    দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রাক্তনের পুত্রের

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এবার দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা এবং আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং-র বিরুদ্ধে মানহানির মামলা করছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপ  দীক্ষিত।
    আসন্ন বিধানসভা ভোটে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি আসনে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন। সন্দীপ দীক্ষিত বলেছেন, মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলে বেড়াচ্ছেন, তিনি বিজেপির থেকে বিপুল টাকা নিয়েছেন। গত ১০-১২ বছর ধরে আপ নেতৃত্ব কংগ্রেস, তাঁকে এবং তাঁর পরিবারকে নিশানা করছেন। শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে ৩৬০ পাতার দুর্নীতির প্রমাণ নিয়ে ঘুরে বেড়াতেন। সেগুলি কোথায় গেল।
    এরপরে বিজেপি নেতা বিনয়কুমার মলহোত্রকে উদ্ধৃত করে শীলা দীক্ষিত পুত্রের দাবি, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজেপি তাঁর কাছে শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির নথিপত্র প্রকাশ করার দাবি জানিয়েছিল। কিন্তু কিছুই পাওয়া যায়নি।