
সামনেই অসমে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই ভোটে ফের কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ গৌরব গগৈ-এর ‘পাক যোগ’ নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
গোরেশ্বরে এক সরকারি অনুষ্ঠানের ফাঁকেই হিমন্তকে বলতে শোনা যায়, গৌরব গগৈ-এর পাক যোগের সব তথ্য তৈরি করা হচ্ছে। তাঁর স্ত্রী বিদেশী। আমাদের দপ্তরে এই নিয়ে কাজ চলছে। আমরা ফেব্রুয়ারির মধ্যেই সব ফাঁস করব। সত্যি বলতে, জানুয়ারি শেষ হওয়ার আগেই করে দেব। পাকিস্তান আমাদের শত্রু দেশ।
তাই কোনও ব্যক্তির ভোটে লড়ার চেয়েও এই প্রশ্নটা জরুরি যে, তাঁর সঙ্গে সেই দেশের কোনও যোগাযোগ রয়েছে কিনা। অভিযোগের পাল্টা জবাব দিয়ে গৌরব গগৈ বলেছেন , এই অভিযোগ ভিত্তিহীন ও বিরক্তিকর। হিমন্ত বিশ্বশর্মা আইটি সেলের ট্রলারদের মোট আচরণ করছেন। জানা গিয়েছে এর মধ্যেই অসমের রাজ্য প্রশাসনের তরফে একটি সিট গঠন করা হয়েছে।








