
বি আর আম্বেদকরকে নিয়ে আমিত শাহের মন্তব্যের ক্লিপিং শেয়ার করা কংগ্রেস নেতাদের নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য আড়াল করতে বিজেপি তৎপর হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, তাঁদের যে নেতা-নেত্রীরা শাহের ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন তাঁদের নোটিস পাঠিয়েছে এক্স কর্তৃপক্ষ। অভিযোগ তোলা হয়েছে ভিডিয়ো এডিট করার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপেই এই পদক্ষেপ বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়েঙ্গারা। তাদের দাবি, সমাজমাধ্যম আইন অনুযায়ী কোনও ভিডিয়ো বিকৃত করা হয়ে থাকলে তা প্রকাশে বাধা রয়েছে। কিন্তু নির্বাচিত অংশ পোস্ট করতে কোনও বাধা নেই। তবুও এক্স কর্তৃপক্ষ নোটিস পাঠিয়েছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে অসম্মান করছে বলে অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, গান্ধী পরিবার দিনের পর দিন বাবা সাহেবের সঙ্গে প্রতারণা করেছে। বাবা সাহেবকে রাজনীতির পরিসর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেভাবে নেতাজির সঙ্গে ব্যবহার করা হয়েছিল, ঠিক একই ব্যবহার বাবা সাহেবের সঙ্গে হচ্ছে।
ক্লিপিং প্রসঙ্গে তাঁর মন্তব্য, একটি বক্তব্যের কিছু শব্দকে ব্যবহার করে ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে।







