
অভয়াকাণ্ডের একবছরে পথে ছিল কংগ্রেস, সিপিএমও। শ্যামবাজার থেকে আর জি কর পর্যন্ত মোমবাতি মিছিল করেন প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা।
রাজ্য প্রশাসন, সিবিআইয়ের কারণে একবছরেও অভয়া বিচার পায় নি বলে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। অন্যদিকে প্রতিবাদে সামিল হয়েছিল বামেরাও। অভয়াকাণ্ডের একবছরে কৃষ্ণনগরে মিছিলে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন বিচার দেবে না রাজ্য প্রশাসন, সিবিআই। তাঁর দাবি দিল্লির বিজেপি, পশ্চিমবঙ্গের তৃণমূলের পাশে আছে। তাই অভয়া বিচার পায়নি। পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা হলেও মানুষের প্রতিরোধ, প্রতিবাদ চলবে। অভয়ার বিচারের দাবিতে পথে ছিল আইএসএফও।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন এবং অধিকার সমাবেশ থেকে অভয়ার বিচারের দাবিতে গর্জে উঠেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
