গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ২৮৪ আসনে প্রার্থী কংগ্রেসের, বহরমপুরে অধীরই

    ২৮৪ আসনে প্রার্থী কংগ্রেসের, বহরমপুরে অধীরই

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২৮৪ আসনে প্রার্থী দিল কংগ্রেস। প্রত্যাশিতভাবে বহরমপুরে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম নূরকে মালতিপুর থেকে প্রার্থী করা হয়েছে। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়।

    এদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম আসনে কংগ্রেস প্রার্থী করেছে জারিয়াতুল হোসেনকে। অন্যদিকে বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে। বাগমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী করেছে নেপাল মাহাতকে। মানিকতলায় কংগ্রেস প্রার্থী হয়েছেন সুমন রায়চৌধুরি, যাদবপুরে কংগ্রেস প্রার্থী শ্যামল মণ্ডল। দমদমে কংগ্রেস প্রাথী করেছে সুস্মিতা বিশ্বাস। টালিগঞ্জে কংগ্রেসের প্রার্থী মানস সিনহা রায়। এখনও ১০ আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস।

    ওই আসনগুলো নিয়ে আলোচনা চলছে বলে কংগ্রেস সূত্রে খবর। এদিকে আরও ৭ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্টও।