তৃণমূলের সুরে দণ্ডসংহিতা নিয়ে সরব কংগ্রেস

0
125
Trinamools tune with the Penal Code is all Congress
Trinamools tune with the Penal Code is all Congress
তৃণমূল কংগ্রেসের পর এবার নতুন দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি আইন নিয়ে সরব হয়েছে কংগ্রেস।দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, এই তিনটি বিলের প্রভাব সুদূরপ্রসারী। সংসদকে বুলডোজ করে, ঠিক মতো আলোচনা না করে, লোকসভা এবং রাজ্যসভা থেকে ১৪৬ জন সাংসদকে বরখাস্ত করে এই বিল পাশ করানো হয়েছিল।
এর আগে সংসদীয় স্থায়ী কমিটিতেও বিলগুলি নিয়ে গোটা দেশের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা না করে, কমিটির কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের লিখিত আপত্তিপত্রকে সম্পূর্ণ অবজ্ঞা করে, গুঁতিয়ে পাশ করানো হয়েছে।তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুরে জয়রাম দাবি করেছেন, এই তিনটি নতুন আইন বলবৎ হওয়ার তারিখটিকে অতি অবশ্যই পিছিয়ে দেওয়া হোক। তাহলে বিভিন্ন আইন বিশেষজ্ঞকে ডেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় কমিটিতে এই সংক্রান্ত অর্থবহ আলোচনা করা যাবে। অনেকেই এই আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।