বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আগামী ১৮ জুন ৮ রাজ্যের ২৬ আসনের রাজ্যসভা নির্বাচন। ওই ২৬ আসনের মধ্যে নিজেদের শক্তি বিচারে গোটা পাঁচেক আসন পাওয়ার কথা ছিল কংগ্রেসের। কিন্তু চমকপ্রদভাবে কংগ্রেস পাঁচের বদলে ৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

আসলে ওই বাড়তি দুই আসন কংগ্রেস পাচ্ছে শরিকদের বদান্যতায়। অবশ্য শেষ পর্যন্ত যদি ক্রস ভোট না হয়, তাহলেই সবকটিতে জয় নিশ্চিত হবে কংগ্রেসের।এবারের, রাজ্যসভা নির্বাচনে ফের প্রার্থী হয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কর্নাটক থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি, কর্নাটক থেকে প্রার্থী করা হয়েছে কংগ্রেস নেতা পবন খেড়া এবং মনসুর আলি খানকে। পাশাপাশি, মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হয়েছেন মিনাক্ষী নটরাজন। রাজস্থানে প্রার্থী করা হয়েছেন নীরজ ডংগি, তামিলনাড়ু থেকে প্রার্থী প্রবীণ চক্রবর্তী, ঝাড়খণ্ড থেকে প্রণব ঝাঁ। এই তামিলনাড়ু এবং ঝাড়খণ্ডে কংগ্রেসের কোনও আসন পাওয়ার কথা নয়।

ওই দুটি আসন যদি হাত শিবির শেষ পর্যন্ত জেতে তাহলে সেটা হবে শরিকদের সাহায্যে। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয় আগেই ঘোষণা করেছেন,তিনি কংগ্রেসকে তামিলনাড়ুর আসন ছাড়ছেন। ওই আসনে হাত শিবিরের জয় নিয়ে সংশয় নেই। কিন্তু রাজস্থানে হেমন্ত সোরেনের জেএমএমের সঙ্গে কংগ্রেসের দূরত্বের খবর ইদানিং বেশ শোনা যাচ্ছিল। বিহার এবং অসমের ভোটে জেএমএমের জন্য আসন না ছাড়ায় হেমন্ত সোরেনরা কংগ্রেসের উপর বেশ রুষ্টও হয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ফল বেরোতেই আচমকা সুর নরম শরিকদের।