
বন্দে মাতরম-কে দু’টুকরো করছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু -র নেতৃত্বাধীন কংগ্রেস। রাজ্যসভায় বন্দে মাতরম-র ১৫০ তম বর্ষপূতির আলোচনা কংগ্রেসকে আক্রমণ করে এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে তুষ্টিকরণের রাজনীতি শুরু হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে যেদিন বন্দে মাতরম বিভক্ত হয়েছিল, কিন্তু বন্দে মাতরম-কে দু’টুকরো না করলে তবে দেশ বিভক্ত হত না। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস পুরো জাতিকে চেপে ধরেছিল।
যাঁরা বন্দে মাতরম স্লোগান দিয়েছিল তাদের জেলে পাঠানো হয়েছিল। এদিকে, একজন কংগ্রেসনেত্রী বলছেন এখন বন্দে মাতরম নিয়ে আলোচনার কি প্রয়োজন আছে। রাজ্যসভায় বন্দে মাতরম-র ১৫০ তম বর্ষপূতির আলোচনা কংগ্রেসকে আক্রমণ করে এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ।
