৭৫ বছরে দেশে কর চাপিয়েছে কংগ্রেস : সম্বিৎ 

0
84
ছবি সৌজন্যে : এক্স
কংগ্রেস ৭৫ বছরে বিভিন্ন ধরণের কর আরোপ করেছিল। তবে, সেগুলোকে সুবিন্যস্ত করতে পারেনি। এভাবেই বিজেপিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সম্বিৎ পাত্র।
তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর জিএসটি ব্যবস্থায় দেশের কর কাঠামোয় নতুন দিগন্ত খুলেছে। যেকোনো পণ্য সময়ের সঙ্গে আরও সস্তা হয়েছে। একে বিবর্তন বলা হয়, এবং ভারতের সেই ক্ষমতা আছে।
সম্বিতের কথায়, কংগ্রেস পহেলগামে হামলার সময় পর অপারেশন সিঁদুর নিয়েও প্রশ্ন তুলেছিল। কংগ্রেস জানে, দেশের স্বার্থ সুরক্ষায় একমাত্র বিজেপিই কঠিন সিদ্ধান্ত নিতে জানে। যেকোনো দাবি যা জনগণের জন্য অনুকূল তা কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পূরণ করবেন।