গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National কংগ্রেস কৃষকদের সমস্যা উপেক্ষা করেছে : মোদী

    কংগ্রেস কৃষকদের সমস্যা উপেক্ষা করেছে : মোদী

    0
    57
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কংগ্রেসের বিরুদ্ধে কৃষকদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস এমন বিশৃঙ্খলা তৈরি করেছে যে বিজেপি-কে তাদের ভুল সংশোধন করার জন্য এখনও অনেক কাজ করতে হবে।
    অসম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে একটি ইউরিয়া প্ল্যান্ট উদ্বোধনের পর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে, অ্যামোনিয়া-ইউরিয়া প্রকল্পের ভূমিপুজো করার পর মোদী অসমের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আজ অসম এবং সমগ্র উত্তর-পূর্বের জন্য একটি বড় দিন। নামরূপ এবং ডিব্রুগড় দীর্ঘদিন ধরে যে স্বপ্নের অপেক্ষায় ছিল তা আজ পূরণ হচ্ছে। এই পুরো অঞ্চলে শিল্প অগ্রগতির একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কৃষকদের কল্যাণের জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা ঘোষণা করে তিনি বলেছেন, বিজেপির ডবল-ইঞ্জিন সরকার কৃষকদের চাহিদার প্রতি অত্যন্ত সংবেদনশীল।
    বিকশিত ভারতের উন্নয়নে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের স্বার্থের কথা মাথায় রেখে, কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার তাদের সমর্থন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।