প্রধানমন্ত্রীর এআই ভিডিও পোস্ট করে বিতর্কে কংগ্রেস 

0
72
ছবি সৌজন্যে : এক্স
রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন আর ‘চায়ে বোলো’ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা রাগিনী নায়েক।
ভিডিওর ক্যাপশনে লেখা, এটা আবার কে করল?  ভিডিওতে  দেখা যাচ্ছে, স্যুট-বুট পরিহিত প্রধানমন্ত্রী হাঁটছেন রেড কার্পেট ইভেন্টে। তাঁর নেপথ্যে রয়েছে নানা দেশের পতাকার সঙ্গে তেরঙ্গাও দেখা যাচ্ছে। যেন এটা কোনও আন্তর্জাতিক সম্মেলন।
আর মোদিকে বলতে শোনা যাচ্ছে, চাই বোলো, চাইয়ে। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলছেন, এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। ওরা ওঁকে আগেও চাওয়ালা’ বলে খোঁচা দিয়েছে। ১৫০ মিনিটেরও বেশি সময় ধরে উত্যক্ত করে গিয়েছে। এমনকী বিহারে ওঁর মাকেও আক্রমণ করেছে। মানুষ ওদের ক্ষমা করবে না।