
বাম দুর্গে ফাটল ধরিয়ে ৫ বছরের অঙ্কে কেরলমে জয়জয়কার কংগ্রেস। কেরলম-ও হাতছাড়া হয়ে গিয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের।
ক্ষমতায় এসেছে কংগ্রেস শাসিত ইউডিএফ। ১৪০ আসনের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পার করেছে ইউডিএফ।কেরলমের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধেও পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্বজন পোষণ -দুর্নীতির অভিযোগ তুলেছিল কংগ্রেস।রাজনীতির মানচিত্রে অধিকাংশ রাজ্য থেকেই মুছে গিয়েছে সিপিএম। একমাত্র কেরলমের ক্ষমতায় তাদের আসা-যাওয়া ছিল। তবে এবার এক্সিট পোলেই আভাস মিলেছিল যে কেরলমে ফের সরকার পরিবর্তন হতে চলেছে। ভোটগণনা শুরু হতেই সেই চিত্রই উঠে এল। কেরলে হারের সঙ্গে সঙ্গে দেশের আর কোনও রাজ্যে ক্ষমতায় থাকল না বামেরা। এবার কেরলমে পদ্মও ফুটছে।
আগেই জল্পনা শোনা গিয়েছিল, কেরলমে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। জয় এক প্রকার নিশ্চিত হলেও, দলের হাইকম্যান্ডের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও।





