
কংগ্রেস অনগ্রসর শ্রেণী বিরোধী। উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভায় কংগ্রেসকে এইভাবেই নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, কংগ্রেস অসাংবিধানিক পদ্ধতিতে বিশেষ নির্দিষ্ট শ্রেণীর সংরক্ষণ দিয়েছিল। কর্ণাটক ও হায়দরাবাদে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়েছে কংগ্রেস। কিন্তু যতক্ষণ বিজেপির একজনও সাংসদ থাকবেন, ততক্ষণ অনগ্রসর শ্রেণির সংরক্ষণকে স্পর্শ করতে দেওয়া হবে না। মোদী শুধু কাশ্মীরে তেরঙ্গা উত্তোলনই করেননি, সন্ত্রাসবাদেরও অবসান ঘটিয়েছেন। কংগ্রেসের ১০ বছরের শাসনকালে ভারতে প্রতিদিন বোমা বিস্ফোরণ হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় শত্রুর ঘরে ঢুকে এসে উরি ও পুলওয়ামা হামলার জবাব দিয়েছেন। এক সময় উত্তরপ্রদেশে মাফিয়ারাজই মূলে ছিল। যোগী আদিত্যনাথ সেই মাফিয়া নির্মূল করেছে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের লোকেরা মিথ্যা বলতে পারদর্শী। একাধিক কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, লুটের টাকা ফেরাবেন তিনি।
