
ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটিকে এটিএম হিসাবে ব্যবহার করেছে কংগ্রেস, গুরুতর এই অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, গান্ধী পরিবার তাদের পকেট থেকে একটি পয়সাও বিনিয়োগ না করে ন্যাশনাল হেরাল্ডের ২ হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণ করতে চেয়েছিল।
ইডির পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ সম্পর্কে তাঁর দাবি, দুর্নীতির অভিযোগ অভিযুক্ত কংগ্রেস নেতারা আদালতের দ্বারস্থ হোন। কংগ্রেসকে দুর্নীতির মডেল বলেও কটাক্ষ করেছেন অনুরাগ ঠাকুর।
তিনি জানিয়েছেন, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার আগে নিম্ন আদালত ন্যাশনাল হেরাল্ড মামলা বাতিলের জন্য বহুবার বাতিলের আবেদন জানিয়েছিল কংগ্রেস।
