‘সংবিধান হত্যা দিবস’, কংগ্রেসকে আক্রমণ মোদীর

0
134
ছবি সৌজন্যে : এক্স
ভারতের জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছেন।
সেই সঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে একটি পোস্টও করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, আজ থেকে ৫০ বছর আগে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল। ভারতবাসী এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করেন। এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল আদর্শগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। মৌলিক অধিকার রদ করা হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ মানুষকে জেলে পাঠানো হয়েছিল। সে সময়ে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে বন্দি করেছিল।
তবে শুধু প্রধানমন্ত্রীই নয়, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ হওয়ার পরে এই বিষয়ে এক্সে একটি পোস্ট করেছেন। তিনিও এই দিনটিকে ভারতের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।