
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা আনু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ কলকাতার সল্টলেকের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। পেশায় আইনজীবী আবু হেনা ১৯৯১ সাল থেকে একটানা ৩০ বছর লালগোলা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় তিনি সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী হন। তবে পরবর্তীতে কংগ্রেস সরকার থেকে সমর্থন তুলে নিলে তিনিও মন্ত্রিত্ব ছাড়েন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের হারের মুখ দেখেন। বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন তিনি।
তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজ্য কংগ্রেসে। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এক আবেগঘন বার্তায় ফেসবুক পোস্টে লিখেছেন, গত সপ্তাহেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল। বিশ্বাস ছিল, আবার একসঙ্গে লড়াইয়ের ময়দানে ফেরা হবে। তিনি একজন সততা, নিষ্ঠা আর আদর্শের মূর্ত প্রতীক ছিলেন।
